১৭ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / বিচার

অন্তর্বর্তী সরকারের সময়েই হাসিনা-কামালের ফাঁসি কার্যকর চান সাংবাদিক তুরাবের ভাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৭ নভেম্বর, ২০২৫ ৪:০০ অপরাহ্ন


অন্তর্বর্তী সরকারের সময়েই হাসিনা-কামালের ফাঁসি কার্যকর চান সাংবাদিক তুরাবের ভাই আবুল আজরফ আহসান জাবুর। 


সোমবার (১৭ ফেব্রুয়ারি) জুলাই হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা  বলেন।


জাবুর বলেন, এই রায় ঘোষণায় আমরা অত্যন্ত আনন্দিত। রায়ে জুলাই শহীদদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়কালেই ফাঁসির দণ্ডপ্রাপ্ত ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামীদের দেশে এনে ফাঁসি কার্যকর করতে হবে। এছাড়া সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের কারাদণ্ডও নিশ্চিত করতে হবে।



তিনি আরও বলেন, আমার ভাই সাংবাদিক তুরাব হত্যা মামলার ১৮জন আসামীর মধ্যে মাত্র দুইজন গ্রেপ্তার হয়েছেন। বাকি ১৬জনকেও দ্রুত গ্রেপ্তার করতে হবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

অন্তর্বর্তী, সরকার, হাসিনা-কামাল, ফাঁসি কার্যকর, সাংবাদিক তুরাব,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ