তাহিরপুরে হত্যা মামলায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৭ নভেম্বর, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ন
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আজকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি রায় হয়েছে। এই রায়ে শহীদরা ন্যায়বিচার পেয়েছে, রাষ্ট্র ন্যায়বিচার পেয়েছে, প্রসিকিউশন পক্ষ ন্যায়বিচার পেয়েছে।’
সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘শহীদদের প্রতি, দেশের প্রতি, এদেশের মানুষের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা থেকে এ রায় যুগান্তকারী।’
পলাতক শেখ হাসিনা ও কামালের সাজা কখন থেকে কার্যকর সে বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে সাজা দিয়েছে সেটি আসামিরা যেদিন গ্রেফতার হবে সেদিন থেকে কার্যকর হবে।’
তিনি বলেন, ‘সরকার শেখ হাসিনাকে ফেরাতে যত ধরনের পদক্ষেপ আছে তা নেবেন বলে আশা করি।’
জুলাই গণঅভ্যুত্থান, শেখ হাসিনা, মানবতাবিরোধী অপরাধ, রায় ঘোষণা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেল, আসাদুজ্জামান খান কামাল,