২১ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

গোয়াইনঘাটে মাকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৭ নভেম্বর, ২০২৫ ১:৩৬ অপরাহ্ন


সিলেটের গোয়াইনঘাটে মাকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফজল মিয়াকে আটক করেছে র‌্যাব। 


রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিলেটের গোয়াইনঘাট থানার পূর্ব জাফলং এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। তিনি নবীগঞ্জের আদিত্যপুর গ্রামের আশ্বব আলীর ছেলে ।


২০০৫ সালে হবিগঞ্জের নবীগঞ্জে সংঘটিত ওই হত্যাকাণ্ডে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন এবং দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।


র‌্যাব জানায়, ২০০৫ সালের ২৯ অক্টোবর তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে নিজের মা আঙ্গুরা বেগমকে গলা কেটে হত্যা করেন ফজল মিয়া। 


অভিযোগ রয়েছে, তিনি ঘরের ভেতরে দেহ এবং বাইরে মাথা রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় ভিকটিমের ভাই আব্দুর রশিদ নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে হবিগঞ্জ আদালত মামলাটিতে ফজল মিয়াকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।


ওই রায় কার্যকর করার লক্ষ্যে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট এবং সিপিসি-৩, হবিগঞ্জের যৌথ একটি দল গত রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিলেটের গোয়াইনঘাট থানার পূর্ব জাফলং এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আদালতের ওয়ারেন্টভুক্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।


র‌্যাব-৯ বলছে, আটককে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

গোয়াইনঘাট, হত্যা মামলা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, পলাতক, আসামি, গ্রেপ্তার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ