২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

নগরীর পাঠানটুলায় গ্যারেজে অগ্নিকাণ্ড, ৯টি গাড়ি ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৭ নভেম্বর, ২০২৫ ১০:৫৪ পূর্বাহ্ন


সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮টি গাড়ি ও একটি মোটরসাইকেল  ভস্মীভূত হয়েছে।

রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘প্রাথমিকভাবে এটি নাশকতা না সাধারণ অগ্নিকাণ্ড তা নিশ্চিত হওয়া যায়নি। পার্শ্ববর্তী সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। একইসাথে ফায়ার সার্ভিসও অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হওয়ার চেষ্টা করছে।’

গ্যারেজের স্বত্ত্বাধিকারী শামসু মিয়া বলেন, ‘কীভাবে আগুণ লাগলো তা বলতে পারছি না, গ্যারেজে আগে কখনো আগুন লাগেনি। আমার কারো সাথে শত্রুতাও নেই।’


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের সহকারি পরিচালক মো: তৌফিকুল ইসলাম ভূঁইয়া বলেছেন, ১টা ৪০ মিনিটে খবর পাওয়া মাত্র তালতলা স্টেশনের সবগুলো ইউনিট কাজ করেছে। এছাড়াও দক্ষিণ সুরমা থেকেও ইউনিট এসে আগুন পার্শ্ববর্তী ভবনে ছড়িয়ে পড়া থেকে নিয়ন্ত্রণে আনে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, পাঠানটুলা, অগ্নিকাণ্ড, ভস্মীভূত,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ