রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি
সংগ্রাম-স্বাধীনতা
প্রকাশঃ ৫ মে, ২০২৫ ৮:৩১ অপরাহ্ন
সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদরা সাম্প্রতিক কালের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। দীর্ঘ দেড় দশকের জুলুম, নিপীড়ন ও দুঃশাসনে দেশ যখন দিশেহারা, তখন এই শহীদরা নিজের জীবন উৎসর্গ করে দেশকে মুক্ত করেছেন। তাঁদের এই আত্মত্যাগ বিশ্বে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার মাধ্যমে তাঁদের স্বপ্ন পূরণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, বিপ্লবী ও অবিপ্লবীদের সম্মান কখনো এক হতে পারে না। কোনো রাষ্ট্র বা সরকারের কাজ নয় নিজের জনগণকে হত্যা করা। জনগণের ট্যাক্সের টাকায় কেনা বুলেট তাদের ওপর প্রয়োগ মানবাধিকারের পরিপন্থী। একসময় রাষ্ট্রব্যবস্থা একটি পরিবার ও কিছু সুবিধাভোগীর কাছে দখলে ছিল। এ অবস্থার জন্য শুধুমাত্র একটি দলকে দায়ী করলে চলবে না, আমাদেরও দায় নিতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্র ও সরকারকে ফ্যাসিবাদী হয়ে উঠা থেকে বিরত রাখতে হবে, নয়তো আবারও আমাদের জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
সোমবার ( ৫ মে) দুপুরে সিলেট জেলা পরিষদের উদ্যোগে নিজস্ব তহবিল থেকে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ হওয়া সিলেট জেলার ছাত্র-জনতার পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও জেলা পরিষদের প্রশাসক দেবজিৎ সিংহ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার-উজ-জামান, সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. মমিনুল হক, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস-উন-নূর এবং সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অনুপমা। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা শাহ আলম এবং গীতা পাঠ করেন তিন্নি রায়। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সনদ্বীপ কুমার সিংহ।
এসময় অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন, শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বড় ভাই আবুল আহসান মো. আজরফ (জাবুর), ঢাকা দক্ষিণের শহীদ পাবেল আহমদ কামরুলের বড় ভাই পিপলু আহমদ এবং গোয়াইনঘাটের শহীদ সিয়াম আহমদ রাহিমের পিতা।
অনুষ্ঠানে জেলার ১৪ জন শহীদের পরিবারের মধ্যে ১২ জনের মাঝে ২৮ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
সিলেট জেলা পরিষদ, জুলাই-আগস্ট অভ্যুত্থান, শহীদ পরিবার সহায়তা, খান মো. রেজা-উন-নবী, সিলেটের শহীদ