সিলেটে র্যাবের অভিযানে একাধিক মামলার আসামি গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৬ নভেম্বর, ২০২৫ ৬:০৯ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে মাদক সেবনের দায়ে দু’জনকে ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল। সহযোগিতায় ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ।
দণ্ডপ্রাপ্তরা হলেন কায়স্থগ্রামের মো. মহিজ উদ্দিন ও নজরুল ইসলাম।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে মহিজ উদ্দিনকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের কারাদণ্ড এবং নজরুল ইসলামকে ২০ হাজার টাকা অর্থদণ্ডসহ ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ ইউএনও মিলটন চন্দ্র পাল বলেন, ‘মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
গোলাপগঞ্জ মাদক অভিযান, ভ্রাম্যমাণ আদালত, মাদকসেবী গ্রেপ্তার, সিলেট সংবাদ, ইউএনও মিলটন চন্দ্র পাল