৩০ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

এমসি কলেজ তালামীযের কাউন্সিল ও নতুন কমিটির অভিষেক

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ৫ মে, ২০২৫ ৮:১৬ অপরাহ্ন


বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজ শাখার ২০২৫-২৬ সেশনের কাউন্সিল ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (৩ মে) বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর তালামীযের সভাপতি হুসাইন আহমদ এবং সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সাধারণ সম্পাদক আরিফ হোসাইন সামাদ।

কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে মো. দেলোয়ার হোসেনকে সভাপতি, আবু সালেহ মামুনকে সাধারণ সম্পাদক এবং মিজানুর রহমান রিয়াদকে সাংগঠনিক সম্পাদক করে ৩৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এমসি কলেজ ও সিলেট সরকারি আলিয়া মাদরাসা শাখার নেতারা, এবং দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ সভাপতি জুনেদ আহমদ, সায়েম মিয়া, সহ সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, আসির উদ্দিন, সালিম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক শাহেদুর রহমান নাবিল, আব্দুল লতিফ ঘোরী, সাহাব শিহাব, প্রচার সম্পাদক আবু সাঈদ মোঃ ইব্রাহীম, সহ-প্রচার সম্পাদক কাওছার আহমদ, সাইদুল ইসলাম মামুন, শুয়াইবুর রহমান আদিল, আশরাফুল ইসলাম, অর্থ সম্পাদক হাফিজুর রহমান কামরান, অফিস সম্পাদক আখলাক হোসাইন ফরহাদ, সহ অফিস সম্পাদক মনজুর আহমদ, তানভীর আহমদ, আলী আশরাফ, আহসান হাবীব, প্রশিক্ষণ সম্পাদক মারুফ আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক রায়হান আহমেদ,  সাইফুল ইসলাম, কমরুল আলম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোফাজ্জল আহমদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নুর আহমেদ,  আহমদ আল মামুন, মো. মেহেদী হাসান নোমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহমুদুর রহমান জামি, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল-হাদী, এবাদুর রহমান, সদস্য- সুলতান আহমদ,  আব্দুস সামাদ, হুসাইন, কামরুল হাসান, তোফায়েল।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

এমসি কলেজ, তালামীয, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ