দিরাইয়ে দুই সন্তানকে হত্যা, কারণ জানাল পুলিশ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১২ আগস্ট, ২০২৬ ১০:১৩ অপরাহ্ন
মৌলভীবাজারের বিসিক শিল্পনগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রইছ আল রেজুয়ান ও মো. আকিব উল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে খাদ্য উৎপাদন ও বিপণনসংক্রান্ত বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩২(ক), ৩৮ ও ৩৯ ধারায় এ-ওয়ান ব্রেড অ্যান্ড বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রইছ আল রেজুয়ান।
অন্যদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় জেরিন ফুড অ্যান্ড কোংকে ২৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকিব উল্লাহ। এ ঘটনায় পৃথক দুটি মামলায় প্রতিষ্ঠান দুটিকে মোট ২ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযান চলাকালে মৌলভীবাজার জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার জেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত, জরিমানা, বিসিক শিল্পনগরী, নিরাপদ খাদ্য আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, জেলা প্রশাসন