দিরাইয়ে দুই সন্তানকে হত্যা, কারণ জানাল পুলিশ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১২ আগস্ট, ২০২৬ ৯:১৫ অপরাহ্ন
সিলেট নগরীর লালদিঘীর হকার্স মার্কেট ও বন্দর এলাকার হাসান মার্কেটে নকল সিগারেট বিক্রি ও মজুদের বিরুদ্ধে পৃথক মোবাইল কোর্ট অভিযান চালানো হয়েছে। বুধবার (১২ আগস্ট) পরিচালিত এ অভিযানে তিনটি মামলায় মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে প্রায় ২ হাজার ৭৩ প্যাকেট নকল সিগারেট জব্দ করা হয়। জব্দ করা সিগারেটের আনুমানিক মূল্য ৩ লাখ ৩১ হাজার ৮৭৩ টাকা।
অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ ও তানভীর হোসাইন সজীব। অভিযানে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, নকল ও অবৈধ তামাকজাত পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিগারেট, অবৈধ ব্যবসা, জেলা প্রশাসন, ভোক্তার অধিকার, তামাক নিয়ন্ত্রণ আইন