২০ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার

সিলেটে মধ্যরাতে সরকারি অ্যাম্বুলেন্স ও বাসে দুর্বৃত্তদের আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৬ নভেম্বর, ২০২৫ ৮:৫৪ পূর্বাহ্ন


সিলেটে মধ্যরাতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি সরকারি অ্যাম্বুলেন্স ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটেছে। 

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। তবে আগুনে অ্যাম্বুলেন্সটি পুড়ে ছাই হয়ে গেছে। 

 

শামসুদ্দিন হাসপাতালের আরএমও (আবাসিক চিকিৎসা কর্মকর্তা) ডা. মিজানুর রহমান চৌধুরী ও সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার লিডার মোহাম্মদ ফজল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

 

জানা যায়, রাত আড়াইটার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ভেতরে পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে এসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে অ্যাম্বুলেন্সটি পুড়ে যায়। অন্যদিকে রাত তিনটার দিকে কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। 

 

শামসুদ্দিন হাসপাতালের আরএমও (আবাসিক চিকিৎসা কর্মকর্তা) ডা. মিজানুর রহমান চৌধুরী জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুইটি মোটরসাইকেলে করে পাঁচ তরুণ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে অ্যাম্বুলেন্সটি পুরোটাই পুড়ে যায়।

 

রোববার (১৬ নভেম্বর) সকালে সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সদস্য জুনাইদ বলেন, শামসুদ্দিন আহমদ হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ৩টা ১৫ মিনিটের সময় ফায়ার সার্ভিসের একটি গাড়ি বের হয়। পরে আগুন নিয়ন্ত্রণ করে গাড়িটি ৩টা ৪৮ মিনিটের সময় অফিসে ফিরে যায়। 

 

তিনি আরও বলেন, শামসুদ্দিন হাসপাতালে অ্যাম্বুলেন্সের আগুন নিয়ন্ত্রন করে গাড়িটি স্টেশনে আসার পর রাত ৩টা ৪৮ মিনিটের কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে আগুন নিয়ন্ত্রণে একটি গাড়ি রাত ৩টা ৫০ মিনিটের সময় স্টেশন থেকে ছেড়ে যায়। পরে এই গাড়িটি রাত ৪টা ৫০ মিনিটের সময় স্টেশনে ফিরে আসে। 

 

দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে। এই ইউনিটগুলোর দায়িত্বে ছিলেন ফায়ার লিডার মোহাম্মদ ফজল মিয়া। তিনি বলেন, শামসুদ্দিন হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সটি সচল ছিল। এটি একেবারে পুড়ে গেছে। তাছাড়া কুমারগাঁও বাসস্ট্যান্ডের বাসটি পরিত্যাক্ত ছিল। আমরা বাসের গেইটের তালা খুলে আগুন নিয়ন্ত্রণে এনেছি। দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করেছে। 

 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, আগুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ