জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৫ নভেম্বর, ২০২৫ ৮:০৮ অপরাহ্ন
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ বলেন, শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। যারা গড়বে আগামীর দেশ ও সমাজ। দূর করবে সকল হতাশা, সংকট আর ভয়। মানুষের মনে জাগাবে বিশ্বাস, দেশপ্রেম এবং আত্মবিশ্বাস। বিশ্বমঞ্চে নিজের দেশকে তোলে ধরবে সু-নামের সাথে।
তিনি বলেন, এসব কিছুর জন্য প্রয়োজন একদল মেধাবী, সাহসী ও স্বপ্নবাজ তরুন। যে তরুনরা জীবন বাজি রেখে দেশের জন্য কাজ করবে। যাদের মূলমন্ত্র হবে শিক্ষা।জ্ঞান-বিজ্ঞানের সকল শাখায় তাদের অবাধ বিচরণ থাকবে। আর তা নিয়মিত অধ্যাবসায়ের মাধ্যমে প্রকুত সফলতা সম্ভব।
শনিবার (১৫ নভেম্বর) বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখা আয়োজিত আলিম- এইচএসসি কৃতি সংবর্ধনা ও এডমিশন গাইডলাইন প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা সভাপতি জাকির হোসাইনের সভাপতিত্বে ও জুমান আহমদ জামিলের পরিচালনায় সূচিত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুর রাজ্জাক সাজু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল ইসলাহ ওসমানীনগর উপজেলা সভাপতি মাওলানা এম.এ রব, সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মোবারক, অফিস সম্পাদক আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ সেনাবাহিনীর ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুস সালাম সিদ্দিকী, লতিফিয়া ফুলতলী জামে মসজিদ বার্সেলোনার দায়িত্বশীল নজরুল ইসলাম, ইয়াকুবিয়া হিফযুল কোরআন বোর্ড'র ওয়ার্কিং কমিটির সদস্য হাফিজ মুহাম্মদ আজাদ আলী, তালামীযে ইসলামিয়া এমসি কলেজ শাখার সাবেক সহ সভাপতি মাহফুজুর রহমান নোমান, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ফয়ছল ইসলাম, সহ প্রচার সম্পাদক জুনায়েদ আহমদ তালুকদার, ওসমানীনগর উপজেলা শাখার সাবেক সদস্য সচিব শাফিকুর রহমান শাফি ও মাওলানা আখলাকুর রহমান প্রমুখ।
ওসমানীনগর তালামীয অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, আলিম এইচএসসি সংবর্ধনা, তালামীযে ইসলামিয়া সিলেট, এডমিশন গাইডলাইন ২০২৫