শ্রীমঙ্গলে নবদম্পতিকে ‘অকটেন’ দিলেন বন্ধুরা
দৈনন্দিন
প্রকাশঃ ১৫ নভেম্বর, ২০২৫ ১২:০৬ অপরাহ্ন
মরমী কবি দেওয়ান হাসন রাজার প্রপৌত্র জোছনাবাদী কবি দেওয়ান মমিনুল মউজদীনের ১৮ তম মৃত্যুবার্ষিকী আজ।
২০০৭ সালের ১৫ ই নভেম্বর ঢাকা থেকে সুনামগঞ্জ ফেরার পথে ব্রাক্ষণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত হন কবি মমিনুল মউজদীন। স্ত্রী তাহেরা চৌধুরী, ছেলে কহলিন জিবরান ও চালক কবির মিয়া ঘটনাস্থলেই মারা যান।
কোনমতে বেঁচে যান বড়ো ছেলে ফিদেল নাহিয়ান। সিঙ্গাপুরে দীর্ঘসময় চিকিৎসার পর এবার তিনি স্বাভাবিক জীবন যাপন করছেন।
মরমী কবি দেওয়ান হাসন রাজার প্রপৌত্র দেওয়ান মমিনুল মউজদীন রাজ পরিবারে জন্ম নিয়েও কবিতাকে ভালোবেসে মিশেছেন জনতার সঙ্গে। বিপ্লবী চেতনাকে বুকে ধারণ করে রাজপথে মেতেছেন। হাজারো তরুণকে দেখিয়েছেন সত্য,সুন্দর ও আগামীর পথ। সবকিছুকে ছাড়িয়ে ভালোবেসেছেন কবিতাকে। সুনামগঞ্জকে পরিচিত করেছেন জল—জোছনা ও কবিতার শহর হিসেবে।
‘এ শহর ছেড়ে পালাবো কোথায়?’, ‘হৃদয় ভাঙ্গার শব্দ’- দুটি তাঁর কবিতার বই।
কবিতা আর দেশপ্রেম দুটোকে সমানতালে কাজে লাগিয়ে মানুষের হৃদয় জয় করে নিয়েছেন সহজেই। যার সহজ প্রমাণ মিলে সড়ক দুর্ঘটনায় কবির অকাল প্রয়াণের খবর সুনামগঞ্জবাসীকে কতটা শোকাতুর করে তুলে তার চিত্র।