নদীর তীর কেটে বালু উত্তোলন, ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৪ নভেম্বর, ২০২৫ ১১:৩৪ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অনলাইন জুয়া খেলার অপরাধে চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী জাফলংয়ের মামার বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেন।
বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের আসামপাড়া এলাকার রহিজ উদ্দিনের ছেলে রুবেল মিয়া (২১), আফসর আলীর ছেলে ইমরান আহমদ (২০), হাফেজ মিয়ার ছেলে আবু হাসান (১৯) এবং লাখেরপাড় এলাকার মৃত তকলিছ আলীর ছেলে মো. আলীম উদ্দিন (৩৫)।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, অনলাইন জুয়া একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে। মোবাইল ফোন এখন মানুষের হাতের নাগালে, আর সেই সুযোগকে ব্যবহার করে অনেকেই অবৈধ জুয়া খেলায় জড়িয়ে পড়ছে, যা কেবল ব্যক্তির অর্থনৈতিক ক্ষতিই করছে না, বরং নষ্ট করছে নৈতিক মূল্যবোধ, পরিবারে তৈরি করছে অশান্তি ও সমাজে বাড়ছে অপরাধপ্রবণতা। আমরা চাই তরুণ প্রজন্ম সঠিক পথে এগিয়ে যাক, তাদের প্রতিভা ও সময় যেন ইতিবাচক কাজে ব্যবহৃত হয়। কোনোভাবেই এই ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বরদাশত করা হবে না। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘পরিবারের সদস্যদেরও সচেতন হতে হবে। সন্তানরা কোথায় যাচ্ছে, কী করছে, মোবাইলে কী ব্যবহার করছে। এসব বিষয়ে নজরদারি বাড়াতে হবে। সমাজের সবাই যদি নিজের জায়গা থেকে এগিয়ে আসে। তবে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়ে যাবে।’
ইউএনও তরুণ সমাজকে আহ্বান জানিয়ে আরও বলেন, ‘আপনারা পড়ালেখা, কাজ, সৃজনশীল উদ্যোগ ও সুস্থ বিনোদনে সময় দিন। নিজের ভবিষ্যতকে অন্ধকার করার মতো কাজ থেকে দূরে থাকুন। আমরা সবসময়ই তরুণদের পাশে আছি, তবে অপরাধের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’
অভিযান পরিচালনার সময় গোয়াইনঘাট থানা পুলিশ, স্থানীয় ব্যবসায়ী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনলাইন জুয়া, অভিযান, বিনাশ্রম কারাদণ্ড