০৫ মে ২০২৬

দৈনন্দিন

সিলেটের যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ নভেম্বর, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ন


বৈদ্যুতিক লাইন মেরামত ও সংরক্ষণের জন্য আগামী শনিবার (১৫ নভেম্বর) নগরীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে। 

 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সিলেট ভয়েসকে তথ্যটি নিশ্চিত করছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক। 


আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে—বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, সোনার বাংলা আবাসিক এলাকা, নতুনবাজার, আল ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপার, ফোকাস, জোনাকী ও আশপাশের অঞ্চল।


নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক বলেন, মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামী শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বালুচর ফিডারের আওতাধীন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।’


তিনি আরও বলেন, ‘নির্ধারিত সময়ের আগে কাজ সম্পন্ন হলে পুনরায় বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।’ 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বৈদ্যুতিক লাইন, বিদ্যুৎ, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ