ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে জগন্নাথপুরের মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
দৈনন্দিন
প্রকাশঃ ১৩ নভেম্বর, ২০২৫ ৫:১৬ অপরাহ্ন
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে জাতীয় যুব শক্তি সুনামগঞ্জ জেলা শাখা ও জাতীয় ছাত্রশক্তি সুনামগঞ্জ জেলা কমিটি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর দুইটায় শহরের কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুনামগঞ্জ সরকারি কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।মিছিলে নেতৃত্ব দেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক ইমনদ্দোজা আহমেদ। এতে অংশ নেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি সুনামগঞ্জ জেলার আহবায়ক এন. ডি. উছমান গনি, সদস্য সচিব মো. রিদওয়ানুল হক নিহাল, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইমন আহমেদ শিহাব, মুখ্য সংগঠক ইকরাম আলী সিয়াম, সিনিয়র সংগঠক সাব্বির আহমেদ, মুখপাত্র নাঈম আহমেদ অন্তর, সহ-মুখপাত্র বায়েজিদ আহমেদ, সংগঠক মীজান, সজাগ, ইমরান আলী, মুন্না।,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক জিসান আহমেদ রাহী,জুলাই এলাইয়েন্স এর সদস্য সচিব মাহফুজুর রহমান মুহিত প্রমুখ।
বিক্ষোভ শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের দমননীতি, নৈরাজ্য ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এখনই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
বক্তারা বলেন, ‘দেশের তরুণ প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব। তাই যুব ও ছাত্র সমাজকে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার রক্ষার আন্দোলনের অগ্রভাগে থাকতে হবে।’
শেষে বক্তারা দেশব্যাপী আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেন এবং শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
সুনামগঞ্জ, জাতীয়, যুব শক্তি, ছাত্রশক্তির বিক্ষোভ