২৯ আগস্ট ২০২৬

দৈনন্দিন

সিলেটে বিটিসিএলের পরিত্যক্ত গুদামঘরে অগ্নিকাণ্ড

প্রকাশঃ ১২ নভেম্বর, ২০২৫ ৮:৫০ অপরাহ্ন


সিলেটে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর একটি পরিত্যক্ত গুদামঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় বিশ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিটিসিএলের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) মিহির রায় বলেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।

তালতলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কুতুব উদ্দিন বলেন, এটি নিছক একটি দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন বড় আকার ধারণ করতে পারেনি এবং আশপাশের ভবনগুলো অক্ষত রয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ফায়ার সার্ভিস, বিটিসিএল, অগিকাণ্ড

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ