সুনামগঞ্জে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাম্পেইন
দৈনন্দিন
প্রকাশঃ ১২ নভেম্বর, ২০২৫ ৫:২৯ অপরাহ্ন
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দারের গুদামঘরে আগুন লেগে পুরো গুদামঘর ভষ্মিভূত হয়ে গেছে। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বুধবার (নভেম্বর) দুপুর দেড়টায় পশ্চিম পাগলা ইউনিয়নের রায়পুর মহাজনবাড়ি সংলগ্ন ইউপি চেয়ারম্যানের গুদামঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের তাৎক্ষণিক ঘন্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিবারণ করে।
অগ্নিকাণ্ডের ঘটনাটি মানবসৃষ্ট বলে অভিযোগ করে ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার বলেন, ‘আমি সুনামগঞ্জে জেলা প্রশাসন আয়োজিত মিটিংয়ে ছিলাম। মুঠোফোনে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আমার গুদামঘর পুঁড়ে একেবারে ছাঁই হয়ে গেছে। গুদামঘরে প্রচুর টিন, বিলের সরঞ্জাম, সেচ পাম্পসহ মেশিনারিজ অনেক যন্ত্রপাতি ছিল। লোহার যন্ত্রপাতি ছাড়া কোনো কিছুই অবশিষ্ট নেই।’
তিনি বলেন, ‘আগুনে আমার ৫-৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে বিদ্যুত বা গ্যাস সংযোগ না থাকায় বিদ্যুত বা গ্যাসের মাধ্যমে আগুন লাগার কোনো সুযোগ নেই। এই আগুন মানবসৃষ্ট। ইচ্ছায় বা অনিচ্ছায় হোক এই অগ্নিকাণ্ড মানুষের দ্বারা সংগঠিত হয়েছে। আইনি তদন্তের মাধ্যমে সত্যটা বেরিয়ে আসবে আশা করি।’
ঘটনাস্থল পরিদর্শনকারী শান্তিগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক রুবেল আহমেদ বলেন, ‘খবর পেয়ে আমরা সরেজমিনে এসেছি। পুরো গুদামঘর পুঁড়ে ছাঁই হয়ে গেছে। ঘটনার তদন্ত চলছে। কেউ জড়িত থাকলে আইনানুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’
শান্তিগঞ্জ, আগুন, ইউপি চেয়ারম্যান, গুদামঘর