চোর সন্দেহে গাছে ঝুলিয়ে প্রতিবন্ধী যুবককে মারধর
অপরাধ-বিচার
প্রকাশঃ ১০ নভেম্বর, ২০২৫ ৮:১৬ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে প্রশাসনের টাস্কফোর্স। সোমবার (১০ নভেম্বর) ডেপুটি কমিশনার মো. সারোয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে টিলা থেকে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ছয়টি লিস্টার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে ডিসির সঙ্গে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ (পিপিএম), ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা মিজানুল কবিরসহ বিজিবি ও পুলিশের সদস্যরা।
অভিযান শেষে ডেপুটি কমিশনার সারোয়ার আলম বলেন, ‘যেকোনো মূল্যে শাহ আরেফিন টিলায় অবৈধ পাথর উত্তোলন বন্ধ করা হবে। একটি চক্র টিলাটি ধ্বংস করে দিচ্ছে। এর সঙ্গে যারা জড়িত, তারা যতই প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধিদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। কারণ তাঁরা শুধু জনপ্রতিনিধি নন, সরকারের প্রতিনিধিও। তাই এলাকার পরিবেশ ও সম্পদ রক্ষায় তাঁদেরও দায়িত্ব আছে।’
সিলেট, ডেপুটি কমিশনার, শাহ আরেফিন টিলা, সারওয়ার আলম