সিলেটের জকিগঞ্জে ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় রাইয়ান হোসেন (৮) নামে এক শিশুশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বেলা ২টার দিকে সিলেট–জকিগঞ্জ সড়কের ভরণ বাজার সংলগ্ন মুমিনপুর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাইয়ান মুমিনপুর গ্রামের সুপারি ব্যবসায়ী আব্দুছ ছালাম ছলন মিয়ার তৃতীয় ছেলে। সে কুসুম কলি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাইয়ান হঠাৎ রাস্তায় উঠে পড়লে দ্রুতগামী একটি ব্যাটারিচালিত টমটম তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা টমটমটি আটক করলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই নিহতের দাফনের সিদ্ধান্ত নিয়েছেন, যার কাজ চলমান রয়েছে, এছাড়া ঘাতক চালক পলাতক রয়েছে, পুলিশ অভিযান চালাচ্ছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, জকিগঞ্জ, মৃত্যু, শিক্ষার্থী