অপরিপক্ব লিচুতে সয়লাব সিলেটের বাজার, চড়া দামে বিক্রি
দৈনন্দিন
প্রকাশঃ ৮ নভেম্বর, ২০২৫ ৬:২৩ অপরাহ্ন
নির্বাচনী সভা সমাবেশে নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর স্বেচ্ছাসেবক চাওয়ার বিষয়ে আলোচনা–সমালোচনার পর ব্যাখ্যা দিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
শনিবার (৮ নভেম্বর) এসএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীর বক্তব্য গণমাধ্যমে ‘ভুলভাবে উপস্থাপিত হয়েছে’।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় কমিশনার নির্বাচনী প্রচারণাকালীন সময়ে পুলিশের পাশাপাশি রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক মোতায়েন করতে অনুরোধ করেন। কিন্তু কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বিষয়টি বিকৃতভাবে প্রকাশ করা হয়েছে যেন কমিশনার নির্বাচনে রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবক চেয়েছেন, যা সত্য নয়।’
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘নির্বাচনের সময় আইনানুগভাবে রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবক মোতায়েনের কোনো সুযোগ নেই।’
এর আগে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে সিলেট–১ ও সিলেট–৩ আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী।
এসময় পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, আমি আপনাদের সবার সম্মতি নিয়ে একটা জিনিস করতে চাচ্ছি সেটা হল নির্বাচনকে সামনে রেখে যেহেতু আপনাদের সভা সমাবেশ হবে সেজন্য আপনাদের কিছু স্বেচ্ছাসেবকদের নির্ধারন করে দেন এবং তাদের বিভিন্ন নির্বাচনী ভেন্যুতে কার্যক্রম পরিচালনার করবে আমরা তাদের কিছু সিকিউরিটি সংক্রান্ত ব্রিফিং ও ট্রেনিং যেন দিতে পারি।
প্রশিক্ষণ দেয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, আমাদের যে পরিমাণ পুলিশ এবং আপনাদের এখানে উৎসবমূখর পরিবেশে যদি মিছিল মিটিং হয় তাহলে কোন সমস্যা নেই কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে আমরা খবর পাচ্ছি এখানে দুই একটা জায়গায় অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে। সেজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। তাই আমাদের যে ক্ষমতা আমাদের যে পুলিশ ফোর্স সেটা দিয়ে সবার নিরাপত্তা নিশ্চিত করতে পারব না, সেটা করতে গেলে আপনাদের অংশগ্রহন লাগবে। জন্য আমরা চাই আপনার দল থেকেই কয়েকজন স্বেচ্ছাসেবীর নাম দিবেন, আমরা তাদের নির্বাচন নিয়ে বিফ্রিং করব, নির্বাচনী নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আমরা তাদের প্রশিক্ষণ দিব, যাতে আপনাদের অনুষ্ঠানগুলো সফলভাবে অনুষ্ঠিত হয়। আমাদের সিকিউরিটি থাকবেই তবে দ্বিতীয় পর্যায়ে নিরাপত্তায় আপনাদের স্বেচ্ছাসেবীরা
সিলেট, এসএমপি, নিরাপত্তা, আবদুল কুদ্দুস চৌধুরী,