সিলেটে বাণিজ্যমন্ত্রী
চামড়া শিল্পকে মাল্টি-বিলিয়ন ডলারের সম্ভাবনাময় রপ্তানি খাতে পরিণত করার উদ্যোগ সরকারের
রাজনীতি
প্রকাশঃ ৪ নভেম্বর, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন বলেছেন, বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যার লক্ষ্য জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) দেশের স্বাধীনতা ও উন্নয়নের যে স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নে বিএনপি আজও দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি বলেন, বিএনপি উন্নয়নমুখী ও জনগণকেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাসী দল। দেশের কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা ও মেহনতি মানুষের অধিকার নিশ্চিত করতে বিএনপি সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়ে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির বাস্তবায়নের মধ্য দিয়েই একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও নাগরিকবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
ডা. জীবন আরও বলেন, “আমরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে এই ৩১ দফার কথা জানাবো। লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের প্রতীকে—ধানের শীষকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতে বিজয়ের পতাকা তুলে দিতে হবে।”
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টায় কামলখানী হাসান মঞ্জিলে “টিম অব হান্ড্রেডস” ও “জননী–২৫” গঠন উপলক্ষে বানিয়াচংয়ের ১৩৫টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আল হাদীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাহির হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, জেলা বিএনপির সদস্য মুজিবুল হোসেন মারুফ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ লুৎফুর রহমান, সহ-সভাপতি শেখ আমজাল হোসেন, মো. মোশারফ হোসেন, আব্দাল চৌধুরী, আনছার মিয়া, ছামির আলী, হারুন লস্কর, আতাউর রহমান, মধু মিয়া তালুকদার, মখলিছুর রহমান আবু, শেখ আব্দাল হোসেন, আরশাদ ফজলে খোদা লিটন, ওয়াহিদুল মুরাদ ও ইকবাল হোসাইন নিপ্পনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
হবিগঞ্জ, বিএনপি, সাখাওয়াত হাসান জীবন