২০ এপ্রিল ২০২৬

অনিয়ম-দুর্নীতি

জগন্নাথপুরের ইউএনওর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৪ নভেম্বর, ২০২৫ ১:১১ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠেছে। 

গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) উপজেলাবাসীর পক্ষে এ বিষয়ে সিলেটের বিভাগীয় কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

 লিখিত অভিযোগের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেটের পরিচালক ও সুনামগঞ্জের জেলা প্রশাসককে দেওয়া হয়।  


লিখিত অভিযোগ থেকে জানা গেছে, গত বছরের ২৪ নভেম্বর জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির ছেলে সাবেক ছাত্রলীগ নেতা বরকত উল্লাহ। তিনি এ উপজেলায় যোগদান করে রাজনৈতিক পট পরিবর্তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) পদের দায়িত্ব পালন করেন। 


নির্বাচিত কোন জনপ্রতিনিধি না থাকায় নিজেকে এমপি, দাবি করে উপজেলার সব দপ্তরের প্রকল্প থেকে এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি এই ৫ পদের ৫ ভাগ টাকা আদায় করেন। এ ছাড়াও সকল প্রকল্প থেকে ৩০ শতাংশ টাকা ঘুষ নেন বলেও অভিযোগ রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বেড়িবাঁধ, নদী ভাঙন রোধের প্রকল্প ও কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলনে মোটা অংকের উৎকোচ আদায়ের অভিযোগ করা হয়। 


উপজেলা ত্রাণ ও দুর্যোগ কার্যালয়ের কয়েক কোটি টাকা প্রকল্প থেকে ৩০ শতাংশ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে ওই কর্মকর্তার বিরুদ্ধে। আশারকান্দি ইউনিয়নের একটি প্রকল্পের ১০.৭০০ টন চালের বরাদ্দ কাজ না করে ভাগবাটোয়ারা করে নেয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।  


সম্প্রতি উপজেলার খাদ্য বান্ধব ডিলার নিয়োগে আর্থিক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী উপজেলার দিঘলবাক এলাকার বাসিন্দা রুহুল আমীন খানের কাছ থেকে দুই লাখ টাকা উৎকোচ নিয়েও ডিলার না দেয়ার অভিযোগ রয়েছে। ঘুষের টাকা ফেরত চাইলে পুলিশ দিয়ে গ্রেপ্তারের হুমকি দেন। 


রুহুল আমীন খান বলেন, ‘গত এক বছরে ইউএনও বরকত উল্লাহ এ উপজেলায় রাম রাজত্ব কায়েম করেছেন। তার ঘুষ দুর্নীতি ক্ষমতার অপব্যবহারে উপজেলাবাসী অতিষ্ঠ। তিনি নিজেকে ক্ষমতাসীন কর্মকর্তা দাবি করে অশালীন আচরণ করেন। সুষ্ঠু তদন্ত ক্রমে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে অভিযোগ করেছি।’


অভিযোগকারী রুহুল আমীন খান বলেন, ‘জগন্নাথপুর নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ সাবেক ছাএলীগ নেতা ও উনার বাবা আওয়ামীগের সহসভাপতি। তিনি খাদ্য খাদ্য বান্ধব  ডিলার নিয়োগ, আমার কাছ থেকে টাকা নিয়ে আমাকে ডিলার দেননি। উনি ৫ আগস্টের পর থেকে এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান তাদের মতো প্রভাব কাটাচ্ছেন। মানুষের সাথে দুর্ব্যবহার করে যাচ্ছেন। আমি উনার বিরুদ্ধে বিভাগে কমিশনার, দুদকে লিখিত অভিযোগ করেছি। তদন্ত হলে সব পাওয়া যাবে।’


অভিযোগ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহর বলেন, ‘আমি ট্রেনিং এ ঢাকায় আছি। অভিযোগের কপি থাকলে দেন।’


শেয়ার করুনঃ

অনিয়ম-দুর্নীতি থেকে আরো পড়ুন

জগন্নাথপুর, ইউএনও, ক্ষমতার, অপব্যবহার, ঘুষ, দুর্নীতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ