২৬ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

সুনামগঞ্জের তিন আসনে বিএনপির প্রার্থী যারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ নভেম্বর, ২০২৫ ৬:২৩ অপরাহ্ন


সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত প্রার্থীদের মধ্যে সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক, সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর এম আহমদ ও সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন আহমেদ মিলনের নাম ঘোষণা করা হয়েছে।

বাকি আসনগুলোতে পরে প্রার্থী ঘোষণা করা হবে কিংবা শরীকদের মধ্যে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব।

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এই বৈঠক হয়।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ডিসেম্বরের প্রথমে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, বিএনপি, সুনামগঞ্জ-১, সুনামগঞ্জ-৩, সুনামগঞ্জ-৫, কলিম উদ্দিন মিলন, আনিসুল হক, এম কয়ছর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ