সিলেটে ডিআইজি, মৌলভীবাজারে এসপি বদলি
দৈনন্দিন
প্রকাশঃ ২ নভেম্বর, ২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের টিকেট কালোবাজারি বন্ধ, রেলপথ সংস্কার, দুটি নতুন ট্রেন চালুসহ ৮দফা দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন অবরোধকারীরা।
শনিবার (০১ নভেম্বর) রেলসচিবের প্রতিনিধি দলের আশ্বাসে বেলা আড়াইটায় অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন। এর আগে শনিবার সকাল ১০ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত পালিত হয়।
অবরোধ চলাকালীন রেলসচিবের পাঠানো ৩ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে অবরোধকারীদের আলোচনা হয়। এ সময় প্রতিনিধি দলের আশ্বাসের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন অবরোধকারীরা ।
৮ দফা দাবি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং মূখ্য সমন্বয়ক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখইর সঞ্চালনায় অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন- কুলাউড়ার সাবেক এমপি অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খান, জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার সায়েদ আলী, বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজা, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, জামায়াতে ইসলামীর কুলাউড়ার নায়েবে আমির মো. জাকির হোসেন, ঢাকাস্থ জালালাবাদ সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন প্রমুখ।
আন্দোলনের প্রধান সমন্বয়ক আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং মূখ্য সমন্বয়ক আতিকুর রহমান আখই জানান, রেলওয়ে সচিবের প্রতিনিধি দলের সঙ্গে ৮ দফা দাবি নিয়ে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনাকালে প্রতিনিধি দল ৮ দফা দাবির মধ্যে বেশিরভাগ দাবি মেনে নেওয়ার প্রতিশ্রম্নতি দেন। দাবিগুলোর দৃশ্যমান বাস্তবায়নের অপেক্ষায় থাকবে আন্দোলনকারীরা। দাবিগুলোর যথাযথ বাস্তবায়নের জন্য রেলসচিবের সঙ্গে বৈঠকে বসবেন। তাতে দাবি বাস্তাবায়ন না হয় তাহলে আগামী ১৮ নভেম্বর রেলভবন ঘেরাও কর্মসূচি পালন করবে।
রেলওয়ের ৩ সদস্যের প্রতিনিধি দলের প্রধান বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মহব্বতজান চৌধুরী বলেন, ‘যাত্রিদের চাহিদার অনুপাতে প্রতিটি ট্রেনে দুটি করে এক্সট্রা বগি সংযোজন করা হয়েছে। ট্রেনের ইঞ্জিনপ্রাপ্তি সাপেক্ষে লোকাল ট্রেন চলাচল এবং বন্ধ স্টেশন চালু করা হবে।’
তিনি জানান, সিলেট আখাউড়া রেলপথ সংস্কারের ব্যাপারে ইতোমধ্যে একনেকের বৈঠকে প্রকল্প গ্রহণ করা হয়েছে। চলতি মাসে দরপত্র আহ্বান করা হবে এবং ডিসেম্বরের মধ্যে রেলপথের সংস্কার কাজ শুরু হবে।
তিনি আরও জানান, কুলাউড়া জংশন স্টেশনে ৭২ ঘন্টার মধ্যে পারাবত ট্রেনে টিকিট সংখ্যা বৃদ্ধির জন্য একটি বগি সংযোজন করা হবে। এই বগির ৪০ টিকিট কুলাউড়ায় এবং ২০ টিকিট শ্রীমঙ্গল স্টেশনে বরাদ্ধ দেওয়া হবে। পর্যায়ক্রমে উপবন ও কালনী এক্সপ্রেস ট্রেনে বগি সংযোজন করা হবে।
কুলাউড়া, রেলসচিব, প্রতিনিধি, দল, আশ্বাস, রেলপথ, অবরোধ, প্রত্যাহার, মৌলভীবাজার