১০ জুন ২০২৬

দৈনন্দিন / দিবস

লাখাইয়ে জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশঃ ১ নভেম্বর, ২০২৫ ৩:৪২ অপরাহ্ন

ছবিঃ প্রতিনিধি, লাখাই, হবিগঞ্জ

লাখাইয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হয়।


দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ ও সমবায় কর্মকর্তা রুপোলী রানী পাল। পরে একটি বর্নাঢ্য র‌্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 


উপজেলা সমবায় কর্মকর্তা রুপালি রানী পালের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ। 


শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলাম এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন দুলাল দেব রায়।


আলোচনায় অংশ নেন- লাখাই প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আলী নোয়াজ,লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, হবিগঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ বাহার উদ্দিন, সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ শেখ ফরিদ, নোমান  তালুকদার  প্রমুখ।  


সভায় বক্তারা  বলেন, ‘দেশের উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রার কিছু সূচক আমরা সমবায় এর মাধ্যমে অর্জন করতে পারি। লাখাইয়ে সমবায় সমিতির কার্যক্রম বৃদ্ধি করতে জনসচেতনতা ও মাঠ পর্যায়ে কার্যক্রম জোরদার করতে হবে। লাখাই উপজেলা কৃষি ক্ষেত্রে একটি সম্ভাবনাময় অঞ্চল হওয়ায় কৃষি সমবায় সমিতি কার্যক্রম আরোও জোরদার করতে উদ্যোগী হতে হবে। দেশের সামগ্রিক উন্নয়নে মৎস্য, পানি ব্যবস্থাপনা সমিতির পাশাপাশি মহিলা সমবায় সমিতি,কৃষি সমবায় সমিতি গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করতে হবে।’


আলোচনা শেষে সফল দুই সমবায়ীর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

লাখাইয়, জাতীয়, সমবায়, দিবস, পালিত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ