২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

ওসমানীনগরে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত

প্রতিনিধি, ওসমানীনগর, সিলেট

প্রকাশঃ ১ নভেম্বর, ২০২৫ ১:২১ অপরাহ্ন


সিলেটের ওসমানীনগরের বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।


শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ওসমানীনগরের দয়ামীর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ওসমানীনগর থানার খাদিমপুর গ্রামের প্রাইভেট কার চালক হারুন মিয়া  ও তার মেয়ে আনিছা বেগম (১০)।


আহতরা হলেন-একই গ্রামের মুকিত মিয়া (৩৫), রাহিমা খাতুন (৩০), পান্না বেগম (২৩) ও মুন্নি আক্তার (২৩)। পুলিশ জানায় তারা সবাই একই পরিবারের।


খবর পেয়ে ওসমানীনগর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের উদ্ধার করে 
পুলিশ জানায়, দয়ামীর এলাকায় সিলেট হতে হবিগঞ্জগামী হবিগঞ্জ বাস ও তাজপুর হতে সিলেটগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালক হারুন মিয়া ঘটনাস্থলে নিহত হন।


শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ সরকার বলেন, ‘দুর্ঘটনা কবলিত বাস ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে। বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ওসমানীনগরে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ