অপরিপক্ব লিচুতে সয়লাব সিলেটের বাজার, চড়া দামে বিক্রি
দৈনন্দিন
প্রকাশঃ ১ নভেম্বর, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ন
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৬ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, ‘মাত্র দেড় মাসের আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়নি। জুলাই গণ-অভ্যুত্থান ছিলো বিএনপির দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের চূড়ান্ত অর্জন। শহীদ জিলুদের আত্মত্যাগের কারণে শেখ হাসিনার মসনদ নড়বড়ে হয়ে উঠেছি। আর চব্বিশের জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ সংগ্রামে হাসিনার পতন হয়। তাই শহীদ জিলুদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পােও না। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের স্বপ্ন পূরণ করতে বিএনপি কাজ করে যাচ্ছে।’
শুক্রবার (৩১ অক্টোবর) গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদ দিলু আহমদ জিলুর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও আলোচনা সভায় অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে থেকে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, জেলা যুবদলের সহ-সভাপতি ময়নুল ইসলাম মন্জু, যুগ্ম সম্পাদক লিটন আহমদ, যুগ্ম সম্পাদক সেলিম আহমদ শেলু, উপজেলা যুবদলের আহবায়ক মামুন আহমদ রিপন, যুবদল নেতা জামাল আহমদ খান, কয়সর হোসেন চৌধুরী, জেলা যুবদলের সহ—সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজু, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শফি আহমদ খান, সিনিয়র সদস্য আব্দুল জলিল সামায়ুন, দাউদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এখলাস উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক সফি আহমদ খাঁন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মুন্না, ওয়ার্ড বিএনপির সভাপতি সাহাব উদ্দিন, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক সুহেদ আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আজহার হোসেন সাকেল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাবেদুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, জেলা ছাত্রদলের কৃষি বিষয়ক সম্পাদক জাহিদুল হোসেন, মহানগর যুবদল নেতা শাহীন আহমেদ, সাজু ও জহির প্রমূখ।
উল্লেখ্য- গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য দিলু আহমদ জিলু ২০২৩ সালের ৩১ অক্টোবর বিএনপির ডাকা দেশব্যাপী অবরোধ কর্মসূচি চলাকালে রাজপথে কর্মসূচি পালন করতে গিয়ে লালাবাজার শাহ সিকন্দর এলাকায় পুলিশের গাড়িচাপায় শহীদ হন। তার দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করা হয়। এছাড়া পরিবারের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গোলাপগঞ্জ, যুবদল, জিলু, মৃত্যুবার্ষিকী, কবর জিয়ারত, দোয়া মাহফিল, এনামুল হক