অপরিপক্ব লিচুতে সয়লাব সিলেটের বাজার, চড়া দামে বিক্রি
দৈনন্দিন
প্রকাশঃ ৩১ অক্টোবর, ২০২৫ ১০:৩৪ অপরাহ্ন
গণতান্ত্রিক দেশে সভা-সমাবেশ নিষিদ্ধ করার এখতিয়ার পুলিশ কমিশনারের নেই বলে মন্তব্য করেছেন সিলেটের ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের দাবিতে আন্দোলনে সরব চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক মণীষা ওয়াহিদ।
শুক্রবার (৩১ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অটোরিকশা চলাচলের দাবিতে ডাকা কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারির পর এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।
মণীষা ওয়াহিদ বলেন, পুলিশ কমিশনারের বক্তব্য শুনে মনে হচ্ছে তিনি রিকশা শ্রমিকদের সারাদেশ থেকে বিচ্ছিন্ন করার পাঁয়তারা করছেন। এই সিদ্ধান্ত গরিব মারার সিদ্ধান্ত। কোনো বিকল্প ব্যবস্থা না করে সিলেটের প্রায় ৩০ হাজার ব্যাটারি চালিত রিকশা চালকের রুটি-রুজিতে আঘাত হানা হয়েছে।
তিনি অভিযোগ করেন, রিকশা চালকদের বহিরাগত, মাদকসেবী, ছিনতাইকারী হিসেবে উপস্থাপন করা ভয়ানক ও অবমাননাকর। এটি শ্রমজীবী মানুষের মর্যাদাকে অপমান করে।
আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রসঙ্গ টেনে মণীষা বলেন, পুলিশ কমিশনার যাদের ফ্যাসিস্ট বলছেন, তাঁর জানা উচিত আমরাই প্রথম সেই ফ্যাসিস্ট নিপীড়নের শিকার হয়েছিলাম। আন্দোলনকে ভিন্ন খাতে নিতে এটি একটি অপবাদ মাত্র। সিলেটের মানুষ জানে, আমরা কতটা নির্যাতিত ছিলাম ফ্যাসিস্ট আমলে।
তিনি আরও বলেন, পুলিশ কমিশনার দায়িত্ব পালন না করে গরিব মানুষের জীবিকা নিয়ে খেলছেন। তাঁর এই নিষেধাজ্ঞা মেনে নেওয়া যায় না। গণতান্ত্রিক দেশে সভা-সমাবেশ করতে কোনো অনুমতি লাগে না। সভা-সমাবেশ বন্ধ করার এখতিয়ার পুলিশ কমিশনারের নেই।
মণীষা ওয়াহিদ বলেন, আমরা আমাদের ন্যায্য দাবির আন্দোলন অব্যাহত রাখব।
সিলেট, অবৈধ অটোরিকশা, পুলিশ কমিশনার, মণীষা ওয়াহিদ