অপরিপক্ব লিচুতে সয়লাব সিলেটের বাজার, চড়া দামে বিক্রি
দৈনন্দিন
প্রকাশঃ ৩০ অক্টোবর, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ন
সিলেটের ঐতিহ্যবাহী স্থাপনা ‘মিনিস্টার বাড়ি’ ভাঙার কাজ বন্ধ রাখার নির্দেশনা থাকলেও ইতিমধ্যেই ৬০ শতাংশ ভেঙে ফেলা হয়ে গিয়েছে বলে জানিয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। এ ঘটনার তদন্তে শনিবার (১নভেম্বর) প্রত্নতত্ত্ব অধিদপ্তরের থেকে উচ্চতর তদন্ত কমিটি পরিদর্শনের আসবেন বলে জানিয়েছেন অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের দায়িত্বরত ফিল্ড অফিসার মো. আবু সাইদ ইনাম তানভিরুল।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে পাঠানটুলা এলাকায় মিনিস্টার বাড়ি পরিদর্শন শেষে এ বিষয়টি জানান তিনি।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ফিল্ড অফিসার মো. আবু সাইদ ইনাম তানভিরুল বলেন, আমরা আজকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় থেকে এসেছি, সরকার এটির ভাঙন সম্পর্কে অবগত রয়েছেন, আজ আমরা পরিদর্শন করে গিয়েছি, আগামী শনিবার আমাদের মন্ত্রনালয়ের অধিদপ্তরের পক্ষ থেকে উচ্চতর তদন্ত কমিটি দল পরিদর্শনে আসবেন, তারপরই একটা সিদ্ধান্ত নেয়া হবে এটির ভবিষ্যৎ কি হবে।
এদিকে, মিনিস্টার বাড়ি ইতিমধ্যেই ৬০ শতাংশ ভেঙে ফেলা হয়েছে বলে জানিয়েছেন স্থপতি রাজন দাস। পরিদর্শনকালে তিনি বলেন, বিল্ডিং ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিল্ডিংয়ের ছাদ যেহেতু ভেঙে ফেলা হয়েছে, সেখানে বলা যায় মূল বিল্ডিংয়ের ৬০ শতাংশই ভেঙে ফেলা হয়ে গিয়েছে। দেয়ারগুলা সব দাড়িয়ে আছে, জানালাগুলো খুলে ফেলা হয়েছে। এই বাড়িটির যে সময়ে নির্মাণ করা হয়েছিল সেটি ছিল ব্রিটিশ আমল তো এই সময়ে বানানো বাড়িতে আমরা দেখছি এখানে চুন-সুরকির ছাদও আছে আবার গ্রীকের দেয়াল আছে। আমাদের এগুলো সংরক্ষণ করা উচিত ভবিষ্যত প্রজন্মের জন্য।
সিলেট, মিনিস্টার বাড়ি, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, পাঠানটুলা, মিনিস্টার আব্দুল হামিদ