১৭ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / নোটিশ

সিলেটে বসবাসরতদের ডাটাবেজ তৈরি করতে এসএমপির গণবিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৯ অক্টোবর, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ন


মানুষের নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমনের লক্ষ্যে সিলেট নগরীতে বসবাসরতেদের ডাটাবেজ তৈরি করছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এরই লক্ষ্যে নগরীর বাড়িওয়ালা, ভাড়াটিয়া, গৃহকর্মী, ড্রাইভার, কেয়ারটেকার এবং মেস বা কলোনির বাসিন্দাদের পূর্ণাঙ্গ তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএমপি। 


বুধবার (২৯ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী।


বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, নাগরিক সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে মহানগর এলাকার বাড়িওয়ালা, ভাড়াটিয়া, গৃহকর্মী, ড্রাইভার, কেয়ারটেকার এবং মেস বা কলোনির বাসিন্দাদের পূর্ণাঙ্গ তথ্য ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করা হবে। 

আগামী ৩০ নভেম্বরের মধ্যে সিলেট নগরীর সব নাগরিককে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মসনদ, ছবি, মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার আহ্বান জানানো হয়।


সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী নগরবাসীকে তথ্য প্রদানে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, ‘সবার অংশগ্রহণেই সিলেটকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।‘


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

নিরাপত্তা, আইনশৃঙ্খলা, নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সিলেট, ডাটাবেজ, মেট্রোপলিটন, পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ