ফুটবলারদের ভিসা দিলেও, ইরানের কর্মকর্তাদের আটকে দিল যুক্তরাষ্ট্র
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ৩ জুন, ২০২৬ ৮:৪০ অপরাহ্ন
ফুটবল বিশ্বকাপের খেলাগুলো সরাসরি সম্প্রচারের লক্ষ্যে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চালাচ্ছে বাংলাদেশ সরকার। এই আলোচনা সফল হলে আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো রাষ্ট্রীয় প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি দেখার সুযোগ পাবেন দর্শকরা।
বুধবার (৩ জুন) বিটিভি মহাপরিচালক মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের বিষয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন।
খেলা সম্প্রচারের সম্ভাবনা কতটুকু—এমন প্রশ্নের জবাবে বিটিভি মহাপরিচালক বলেন, সম্ভাবনা এখন চূড়ান্ত পর্যায়ে। সামান্য কিছু কাজ বাকি আছে, তা শেষ হলেই ঘোষণা আসবে।
আগামী ১১ জুন কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে পর্দা উঠছে বৈশ্বিক ফুটবলের সবচেয়ে বড় এই আসরের। এবারই প্রথমবারের মতো তিন দেশের ১৬টি শহরে রেকর্ড ৪৮টি দল বিশ্বকাপ ফুটবলে অংশ নিচ্ছে।
এর আগে বাংলাদেশে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব পেয়েছিল সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক পিটিই লিমিটেড। সাধারণত তাদের কাছ থেকেই স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে খেলা দেখানোর স্বত্ব কিনতে হয়। তবে এবার সরকার সরাসরি ফিফার সঙ্গে আলোচনা করছে। এই আলোচনা সফল হলে বিটিভি সরাসরি খেলা সম্প্রচারের অনুমতি পাবে।
বিশ্বকাপ ফুটবল, বিটিভি, ফিফা, ফুটবল বিশ্বকাপ সম্প্রচার, বাংলাদেশ টেলিভিশন