০৩ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

ইউএনজিএ সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে মিসবাহ চৌধুরীর অভিনন্দন

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৩ জুন, ২০২৬ ৯:২৪ অপরাহ্ন


জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন গ্লোবাল ট্রেড স্ট্র্যাটেজিস্ট ও সমাজসেবী মিসবাহ চৌধুরী। গতকাল মঙ্গলবার (২ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

 

অভিনন্দন বার্তায় মিসবাহ চৌধুরী বলেন, “এই অর্জন বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান, নেতৃত্ব ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। আমরা বিশ্বাস করি, ড. খলিলুর রহমান গর্বের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক বিশ্বে পারস্পরিক সহযোগিতা, সংলাপ ও সংযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

 

তিনি আরও বলেন, “বিশ্বব্যাপী নানা চ্যালেঞ্জ মোকাবিলায় তার নেতৃত্ব আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে। আমি এই নতুন দায়িত্বে তার সর্বাত্মক সাফল্য কামনা করছি।”

 

মিসবাহ চৌধুরী বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে প্রচারণায় কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

 

উল্লেখ্য, মঙ্গলবার (২ জুন) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করে বিজয়ী হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ভোটাভুটিতে জাতিসংঘের ১৯০টি সদস্য রাষ্ট্র অংশ নেয়। এর মধ্যে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিস পান ৯১ ভোট।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

খলিলুর রহমান, ইউএনজিএ সভাপতি, মিসবাহ চৌধুরী, জাতিসংঘ সাধারণ পরিষদ, বাংলাদেশের কূটনীতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ