সিলেটে বাণিজ্যমন্ত্রী
চামড়া শিল্পকে মাল্টি-বিলিয়ন ডলারের সম্ভাবনাময় রপ্তানি খাতে পরিণত করার উদ্যোগ সরকারের
রাজনীতি
প্রকাশঃ ২৮ অক্টোবর, ২০২৫ ১০:৪৫ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণিল র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে শান্তিগঞ্জ উপজেলা যুবদল। মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা সদরের থানার সামন থেকে র্যালি শুরু হয়ে ঝিলমিল অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
এর আগে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যুবদল নেতাকর্মীরা থানার সামনে জড়ো হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ–৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমদ। বক্তব্যে তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে দেশে আংশিক গণতন্ত্র ফিরে এসেছে। এখন জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মাধ্যমে পূর্ণ গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।’
তিনি আরও বলেন, ‘আগামী ফেব্রুয়ারির নির্বাচন শুধু বিএনপির নয়, বরং বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিজেদের মধ্যে বিভাজন না করে ধানের শীষ প্রতীক নিয়ে মানুষের ঘরে ঘরে যেতে হবে এবং ৩১ দফা কর্মসূচি পৌঁছে দিতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল মিয়া। সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রঞ্জিত সূত্রধর ও যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুকিদ এবং সিলেট মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক স্বপন।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ত্যাগী ও নির্যাতিত যুবদল নেতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আলোচনা সভায় শান্তিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সিলেট, সুনামগঞ্জ, শান্তিগঞ্জ, যুবদল