২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক
অনিয়ম-দুর্নীতি
প্রকাশঃ ২৮ অক্টোবর, ২০২৫ ৮:২১ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথে উপজেলা সচেতন মহলের আন্দোলনের মুখে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. দেলোয়ার হোসেনকে বদলি করা হয়েছে।
তাঁকে ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সহকারী সার্জন (নিয়মিত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে সিলেট ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে লেকচারার পদে সংযুক্ত করা হয়েছে। সংযুক্তিকালীন সময়ে তিনি মূল কর্মস্থল থেকেই বেতন-ভাতা পাবেন।
সোমবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়। পরে প্রজ্ঞাপনটি স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
একই প্রজ্ঞাপনে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (হোমিওপ্যাথিক) মো. আনিসুল হোসেনকে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পদে পদায়ন করা হয়েছে।Test Image
উল্লেখ্য, বিশ্বনাথ পৌরসভার আটপাড়া গ্রামের পল্লী চিকিৎসক শাহাদাত হোসেনের ছেলে ডা. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ এনে উপজেলা সচেতন মহল দীর্ঘদিন ধরে মানববন্ধন, সভা-সমাবেশ ও স্মারকলিপি প্রদানের মাধ্যমে তাঁর অপসারণের দাবি জানিয়ে আসছিলেন।
সিলেট, বিশ্বনাথ, বদলি, স্বাস্থ্য কর্মকর্তা