২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক
অনিয়ম-দুর্নীতি
প্রকাশঃ ২৪ অক্টোবর, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ন
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারি ঠেকাতে অভিযান পরিচালনা করে অন্তত ২০ জন যাত্রীকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সিলেট রেলওয়ে স্টেশনে ঢাকা ও চট্টগ্রামগামী দুইটি ট্রেনের যাত্রীদের টিকিট যাচাইকালে অনিয়ম ধরা পড়ায় তাদের জরিমানা করা হয়।
অভিযানে যাত্রীর নামের অমিল ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে না থাকায় প্রতিজনকে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব সারোয়ার অভি।
ট্রেনের টিকিট কালোবাজারি ঠেকাতে ও স্টেশনের অনিয়ম রোধে আজ শুক্রবার (২৪ অক্টোবর) থেকে ট্রেন যাত্রীদের জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক করে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে চট্টগ্রামগামী ট্রেনের যাত্রীদের টিকিট যাচাইয়ের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলি রানী দেব ও শিহাব সারার অভি। অভিযানকালে টিকিটে নামের অমিল ও বিনা টিকিটের দুই তিনজন যাত্রীকে জরিমানা করা হয়। পরে দুপুর ১২টার দিকে ঢাকাগামী ট্রেনের যাত্রীদেরও টিকিট যাচাই করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব সারোয়ার অভি বলেন, টিকিটে উল্লেখিত নামের সঙ্গে যাত্রীর নামের অমিল ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে না থাকায় দুপুর পর্যন্ত অন্তত ২০ জন যাত্রীকে জরিমানা করা হয়েছে। প্রতিজনকে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানের সময় সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মুহাম্মদ নুরুল ইসলামসহ রেল কর্মকর্তা, র্যাব, রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিলেট রেলস্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। সম্প্রতি ঢাকা—সিলেট মহাসড়কে বাসযাত্রীদের দুর্ভোগ বেড়ে যাওয়ায় ট্রেনের টিকিটের চাহিদা আরও বেড়ে যায়। এই সুযোগে আরও টিকিট কালোবাজারিদের দৌরাত্ম আরও বেড়ে যায়।
যাত্রীদের অভিযোগ, নির্দিষ্ট সময়ে টিকিট বিক্রি শুরু হওয়ার পর কয়েক মিনিটের মধ্যেই অনলাইন টিকিট শেষ হয়ে যায়। কিন্তু পরে সেটি দ্বিগুণ দামে কালোবাজারে পাওয়া যায়। এই অনিয়ম ও টিকিট কালোবাজারিদের ঠেকাতে মাঠে নামেন সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলম।
পরে তিনি সংশ্লিষ্টদের সঙ্গ বৈঠক করে ট্রেনে চলাচলকারীদের জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখার সিদ্ধান্ত নেন। সেই আলোকে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে এই কার্যক্রম।
ট্রেন, টিকিট, কালোবাজারি, অভিযান, যাত্রী, জরিমানা, সিলেট