শাবিপ্রবিতে লুঙ্গি-গামছা পরে ভাইভা পরীক্ষায় এক শিক্ষার্থী
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৬ অক্টোবর, ২০২৫ ১০:১৭ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাই উপজেলায় এবারের এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৪৫ শতাংশ। ফলে উপজেলার অধিকাংশ কলেজেই ফেল বিপর্যয় নেমে এসেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ফলাফল প্রকাশের পর এ তথ্য দেখা গেছে।
সিলেট বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর উপজেলার ৯টি স্কুল ও কলেজ থেকে ১ হাজার ৭’শ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৭৬৫ জন পাস করলেও ৯৩৫ জনই ফেল করেছেন।
এবার সবচেয়ে খারাপ ফল করেছে রজনীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রতিষ্ঠানের ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৩ জন উত্তীর্ণ হলেও ফেল করেছেন ৪৪ জন— পাসের হার মাত্র ৬ দশমিক ৩৮ শতাংশ।
এরপরেই রয়েছে সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজ, যেখানে ১৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন পাস করেছেন। পাসের হার ১৩ দশমিক ৮৭ শতাংশ।
চরনারচর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের একই অবস্থা। প্রতিষ্ঠানটিতে ১৯ জনের মধ্যে মাত্র ৩ জন শিক্ষার্থী পাস করেছেন। যা মোট শিক্ষার্থীর ১৫ দশমিক ৭৮ শতাংশ।
এছাড়া জগদল কলেজে ৮৭ জনের মধ্যে ১৪ জন পাস করেছেন—পাসের হার ১৬ দশমিক ০৯ শতাংশ। বাংলাদেশ ফিমেইল একাডেমি থেকে এবার ৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ১০ জন— ২২ দশমিক ২২ শতাংশ।
আটগ্রাম কলেজে ৩০ জনের মধ্যে ৮জন পাস করেছেন। পাসের হার ২৬ দশমিক ৬৭ শতাংশ।
তবে কিছু কলেজ তুলনামূলক ভালো করেছে। দিরাই সরকারি কলেজে ৮৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮৪ জন পাস করেছেন—পাসের হার ৫৬ দশমিক ৯৪ শতাংশ।
বিবিয়ানা মডেল কলেজে ৩৬৩ জনের মধ্যে ১৮১ জন পাস করেছেন (৪৯ দশমিক ৮৬ শতাংশ)। হাতিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ১২২ জন শিক্ষার্থীর মধ্যে ৪৩ জন পাস করেছেন। কলেজটিতে পাসের হার ৩৫ দশমিক ২৫ শতাংশ।
উল্লেখ্য, উপজেলায় এ বছর ১১ জন জিপিএ–৫ পেয়েছেন—এর মধ্যে দিরাই সরকারি কলেজের ৩ জন এবং বিবিয়ানা মডেল কলেজের ৫ জন শিক্ষার্থী রয়েছে।
দিরাই, এইচএসসি ফলাফল, রজনীগঞ্জ কলেজ, পাসের হার, সুনামগঞ্জ শিক্ষা বোর্ড