০২ মে ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

এইচএসসি ফলাফলে সিলেটে এগিয়ে মেয়েরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৬ অক্টোবর, ২০২৫ ১২:২৮ অপরাহ্ন


উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে সিলেট বিভাগে পাশের হারে এগিয়ে রয়েছে মেয়েরা। জিপিএ ৫ প্রাপ্তিতেও  ছেলেরা পিছিয়ে।



প্রকাশিত ফলাফলে জানা যায়, চলতি বছর সিলেটে মোট পরীক্ষার্থী ছিলো ৬৯ হাজার ৯৪৪ জন। যেখানে ৬৯ হাজার ১৭২ জন পরীক্ষায় অংশ নেন। যার মধ্যে ছেলে ২৭ হাজার ৭৬৪ জন আর মেয়ে ৪১ হাজার ৪০৮ জন। 



মোট পাশকৃত পরীক্ষার্থীর সংখ্যা ৩৫ হাজার ৮৭০ জন। যার মধ্যে ছেলে ১৩ হাজার ৮৭০ এবং মেয়ে ২২ হাজার ১ জন। 



মোট জিপিএ—৫ পেয়েছেন ১৬০২ জন যার মধ্যে ছেলে ৬৮১ এবং মেয়ে ৯২১ জন। 
পাশের হারে পিছিয়ে রয়েছে ছেলেরা। ছেলে পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছেন ৪৯ দশমিক ৯৬ জন আর মেয়েদের পাশের হার ৫৩ দশমিক ১৩ ভাগ।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

এইচএসসি ফলাফলে সিলেটে এগিয়ে মেয়েরা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ