০২ মে ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

এইচএসসি ফলাফলে এগিয়ে সিলেট পিছিয়ে মৌলভীবাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৬ অক্টোবর, ২০২৫ ১২:২২ অপরাহ্ন


উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে সিলেট বিভাগে পাশের হার সবচেয়ে কম মৌলভীবাজারে আর বেশি সিলেট জেলায়।


জেলাভিত্তিক পাশের হারে দেখা যায়, সিলেটে ৬০ দশমিক ৬১, হবিগঞ্জে ৪৯ দশমিক ৮৮, সুনামগঞ্জে ৪৬ দশমিক ৩৫ এবং মৌলভীবাজারে ৪৫ দশমিক ৮০ ভাগ শিক্ষার্থী পাশ করেছেন।


ফল অনুযায়ী, সিলেট বিভাগে পাশের হার ৫১ দশমিক ৮৬। যা বিগত ১২ বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর ২০২৪ সালে পাশের হার ছিলো ৮৫ দশমিক ৩৯ ভাগ, ২০২৩ সালে ৭১ দশমিক ৬২ ভাগ, ২০২২ সালে ৮১ দশমিক ৪০ ভাগ, ২০২১ সালে ৯৪ দশমিক ৮০ ভাগ, আর ২০২০ সালে শতভাগ, ২০১৯ সালে ৬৭ দশমিক ০৫, ২০১৮ সালে ৭৩ দশমিক ৭, ২০১৭ সালে ৭২ ভাগ, ২০১৬ সালে ৬৮ দশমিক ৫৯ ভাগ, ২০১৫ সালে ৭৪ দশমিক ৫৭ আর ২০১৪ সালে ৭৯ দশমিক ১৬।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

এইচএসসি, ফলাফল, এগিয়ে সিলেট, পিছিয়ে মৌলভীবাজার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ