সিলেটে বাণিজ্যমন্ত্রী
চামড়া শিল্পকে মাল্টি-বিলিয়ন ডলারের সম্ভাবনাময় রপ্তানি খাতে পরিণত করার উদ্যোগ সরকারের
রাজনীতি
প্রকাশঃ ১৪ অক্টোবর, ২০২৫ ৫:১৩ অপরাহ্ন
সুনামগঞ্জের শাল্লায় গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও দিরাই-শাল্লা সংসদীয় আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আজমল হোসেন চৌধুরী জাবেদ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ঘুঙ্গিয়ারগাঁও, সাতপাড়া,গ্রাম শাল্লা বাজার ও শ্রীহাইল গ্রামে ৩১ দফার বার্তা প্রচার ও গণসংযোগ করেছেন তিনি।
এ সময় উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব সোবহানী চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় আজমল হোসেন চৌধুরী জাবেদ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী ও সমৃদ্ধশালী একটি দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান তিনি।
পরিশেষে দিরাই-শাল্লার সাবেক সংসদ নাছির উদ্দীন চৌধুরী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদার জিয়ার সুস্থতা কামনা করেছেন তিনি।
শাল্লা, গণসংযোগ , লিফলেট বিতরণ, আজমল হোসেন