২৫ মে ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / পরিবেশ

পর্যটকদের সুবিধার্থে লাউয়াছড়ায় গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রতিনিধি, কমলগঞ্জ. মৌলভীবাজার

প্রকাশঃ ৬ অক্টোবর, ২০২৫ ৩:৫২ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণ দেখিয়ে  গত ১ অক্টোবর থেকে পর্যটকদের গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। 

জাতীয় উদ্যান এলাকায় প্রবেশ করে যানবাহন পার্কিংয়ের ওপর এমন আকস্মিক নিষেধাজ্ঞার ফলে লাউয়াছড়ায় আগত পর্যটকরা চরম ভোগান্তিতে পড়েন।

বিষয়টি নিয়ে  বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিদ্ধান্ত থেকে সরে এসেছে বন বিভাগ।

রোববার (৫ অক্টোবর) বিকেলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান পার্কিং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সংবাদকর্মীদের নিশ্চিত করেছেন।

জানা যায়, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ গাড়ি পার্কিং বন্ধ করার ফলে দুর্গাপূজার টানা ছুটিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগত পর্যটকরা ভোগান্তিতে পড়েন। অনেকেই উদ্যানে ভেতর দিয়ে চলে যাওয়া কমলগঞ্জ-শ্রীমঙ্গল আঞ্চলিক সড়কের দুপাশে গাড়ি পার্ক করে রাখেন, এতে সড়কে যানজটের সৃষ্টি হয়।


বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লাউয়াছড়ায় গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছিল। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা করে পর্যটকদের সুবিধার্থে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।


তিনি আরও বলেন, সোমবার থেকে পর্যটকরা আবারও উদ্যান এলাকায় গাড়ি পার্কিং করতে পারবেন।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

পর্যটক, লাউয়াছড়া, গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা, প্রত্যাহার, জাতীয় উদ্যান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ