১৭ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / বিচার

যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছরের জামিন নামঞ্জুর, জেলে প্রেরণ

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৬ অক্টোবর, ২০২৫ ১:৪৪ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

সিলেট নগরীর বাগবাড়ি এলাকা থেকে গ্রেফতার হওয়া যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর আহমদ ওরফে হোসাইনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। 

সোমবার সকালে তাকে আদালতে হাজির করা হয়। কয়ছরের পক্ষ থেকে জামিনের চাওয়া হলে বিচারক আবেদন নামঞ্জুর করেন। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। 


কয়ছরের জামিন নামঞ্জুরের তথ্য নিশ্চিত করেছেন এডভোকেট তাজ উদ্দিন। 

রবিবার (৫ অক্টোবর) দিনগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কোতোয়ালী থানাপুলিশের একটি দল বাগবাড়িস্থ নিজ বাসায় অভিযান চালিয়ে কয়ছরকে গ্রেফতার করে। কয়ছর বাগবাড়ি এলাকার মৃত একরাম উল্লাহর ছেলে। 


জানা গেছে, কয়ছর আহমদের বিরুদ্ধে আদালতে একটি ফৌজদারি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। 


গ্রেফতারের পর তাকে কোতোয়ালী থানায় রাখা হয়। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়। 


কয়ছর সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর, জামিন নামঞ্জুর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ