৩০ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

শাবিপ্রবির র‌্যাঙ্কিং উন্নতিতে সেমিনার

গবেষণা-সহায়ক পরিবেশ গড়ে তোলার আহ্বান শাবি উপাচার্যের

প্রতিনিধি, শাবিপ্রবি

প্রকাশঃ ৩০ এপ্রিল, ২০২৫ ৭:১৮ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে পারষ্পারিক সহযোগিতায় গবেষণা-সহায়ক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। 

 

বুধবার (৩০ এপ্রিল) সকালে আইআইসিটি ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজনে 'হাউ টু ইমপ্রুভ দ্যা র‌্যাঙ্কিং অব সাস্ট' শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি। 

 

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বর্তমানে আমাদের ১৭টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব প্রকল্প যথাযথভাবে সম্পন্ন করতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের জায়গা সংকট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। আমরা যদি পরস্পরের সহযোগিতায় কাজ করি, তবে একটি ভালো ও গবেষণা-সহায়ক পরিবেশ গড়ে তোলা সম্ভব। আমাদের লক্ষ্য একটি গবেষণা-বান্ধব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। এজন্য গবেষণায় অর্থ বরাদ্দ বৃদ্ধির উপায় নিয়ে আমরা কাজ করছি। 

 

সেমিনারে সাস্ট র‌্যাঙ্কিং কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু হায়াত মিঠু সঞ্চালনায় বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। 


সেমিনারে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন সাস্ট র‌্যাঙ্কিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান।

 

এছাড়া সেমিনারে আরও উপস্থিত ছিলেন স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম, স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, স্কুল অফ ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. আহমেদ কবির চৌধুরী, স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক, স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খাঁনসহ বিভাগীয় প্রধান এবং পরিচালক মহোদয়গণ।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাবি, শাবিপ্রবি, বিজ্ঞান ও প্রযুক্তি, সেমিনার, র‌্যাঙ্কিং, শাবিপ্রবি উাপাচার্য

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ