সিলেটে বাণিজ্যমন্ত্রী
চামড়া শিল্পকে মাল্টি-বিলিয়ন ডলারের সম্ভাবনাময় রপ্তানি খাতে পরিণত করার উদ্যোগ সরকারের
রাজনীতি
প্রকাশঃ ১ অক্টোবর, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ন
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, ‘অনেকে নিজেদের বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা দিচ্ছেন, কেউ কেউ দাবি করছেন গ্রিন সিগনাল পেয়েছেন। তবে প্রার্থী মনোনয়নের বিষয়টি একমাত্র দলের হাইকমান্ডের সিদ্ধান্তে হবে। এখন পর্যন্ত কেউ গ্রিন সিগনাল পাননি, সবাই এখনো রেড সিগনালে আছেন।’
বুধবার (০১ অক্টোবর) বিকেলে যুক্তরাজ্য থেকে সিলেটে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মালিক বলেন, ‘যুক্তরাষ্ট্রে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এবং শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যটি ছিল কূটনৈতিক। গত পনেরো বছরে আওয়ামী লীগ যা করেছে তা দেশের মানুষ ভুলে যায়নি। এখন মানুষ আর আওয়ামী লীগকে চায় না।’
এম এ মালিক আরও বলেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন, আর তিনি কবে ফিরবেন তা শিগগিরই জানানো হবে।’
তিনি জানান, ‘অনেকে নিজেদের বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা দিচ্ছেন, কেউ কেউ দাবি করছেন গ্রিন সিগনাল পেয়েছেন। তবে প্রার্থী মনোনয়নের বিষয়টি একমাত্র দলের হাইকমান্ডের সিদ্ধান্তে হবে। এখন পর্যন্ত কেউ গ্রিন সিগনাল পাননি, সবাই এখনো রেড সিগনালে আছেন।’
এর আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সস্ত্রীক ঢাকায় অবতরণ করেন এম এ মালিক।
বক্তব্যে সিলেটবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে মালিক জানান তিনি সিলেটের পূজার মন্ডপ পরিদর্শন করবেন।
তরুণদের অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘তরুণ ভোটাররা তাদের ভোট দিবেন, এবং গ্রাম থেকে শহর পর্যন্ত উৎসবের আনন্দ ছড়িয়ে পড়বে।’
উল্লেখ্য, লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শেষে তার সফরসঙ্গী হিসেবে গত ৬ মে সস্ত্রীক দেশে আসেন এম এ মালিক। পরবর্তীতে গত ৩ আগস্ট তিনি বাংলাদেশ থেকে লন্ডন যান।
বিএনপি, রাজনীতি, সিগনাল, মনোনয়, বিএনপি প্রার্থী, এম এ মালিক