সিলেট থেকে হজের প্রথম ফ্লাইট যাচ্ছে রাতে, উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী
ধর্ম
প্রকাশঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ৭:২৯ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাতগাঁও রঘুনাথপুর শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি প্রাঙ্গণে এ পূজা অনুষ্ঠিত হয়।
এবার দেবী দুর্গার মালিনী রূপে পূজিত হন সাত বছরের অর্পা চক্রবর্তী। অর্পা উপজেলার বনগাঁও গ্রামের নুপুর চক্রবর্তী ও অনুরাধা চক্রবর্তীর কন্যা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
আয়োজকরা জানান, কুমারী পূজা দেবীর বাস্তব রূপের আরাধনা। এক থেকে ১৬ বছর বয়সী নারী শিশুকে দেবী জ্ঞানে পূজা করা হয়। প্রতিবছর দেবীর আলাদা রূপে পূজা অনুষ্ঠিত হয়। ভক্তরা বিশ্বাস করেন, কুমারী পূজার মাধ্যমে দেবীর নিকট আরাধনা করলে তা পূর্ণতা লাভ করে।
দুপুর ১২টার দিকে অর্পাকে নতুন পোশাক পরিয়ে দেবীর সাজে সজ্জিত করে মন্দিরে বসানো হয়। এরপর পুরোহিতরা পূজা শুরু করেন। পূজা শেষে ভক্তদের জন্য দেবী রূপে পুজিত কুমারীকে বসিয়ে রাখা হয়, তখন উপস্থিত ভক্তরা প্রণাম জানান।
লেখক ও গবেষক নৃপেন্দ্র লাল দাশ বলেন, ‘কুমারী হচ্ছে জগত মাতার শুদ্ধতার প্রতীক। স্বামী বিবেকানন্দ প্রথম কুমারী পূজা শুরু করেছিলেন, যাতে সাধারণ মানুষের মাঝে এই বোধ ছড়িয়ে দেওয়া যায় যে, মানুষের মধ্যেই মা দুর্গা বিরাজমান।’
পূজা দেখতে আসা অনন্যা মুন্নি মল্লিক বলেন, ‘মায়ের কাছে প্রার্থনা করেছি, যেন অশুভ শক্তি থেকে আমাদের রক্ষা করেন ও সকলের মঙ্গল করেন।’
দর্শনার্থী সন্তুষ দাস বলেন, ‘দেশ এখন অস্থিরতার মধ্যে আছে। মা দুর্গার কাছে প্রার্থনা করি, সব হানাহানি বন্ধ হোক, আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি।’
শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রজত চক্রবর্তী জানান, গত ২৮ বছর ধরে রঘুনাথপুর শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়িতে কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এটি মৌলভীবাজার জেলার একমাত্র কুমারী পূজা। বর্তমানে বাংলাদেশে মাত্র চার থেকে পাঁচ স্থানে কুমারী পূজা অনুষ্ঠিত হয়, এর মধ্যে সিলেট বিভাগে দুটি।
তিনি বলেন, ‘নারীকে দেবী জ্ঞানে শ্রদ্ধা জানানোই কুমারী পূজার মূল বার্তা। আমরা বিশ্বাস করি, প্রত্যেক নারীই মা, তাই নারীদের শ্রদ্ধা ও মর্যাদার আসনে স্থান দেওয়া উচিত।’
শ্রীমঙ্গল, কুমারী পূজা, দুর্গাপূজা