১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

জগন্নাথপুরে সড়কের নির্মানকাজে দুদকের অভিযান

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৩০ এপ্রিল, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ন



সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলার একটি গ্রামীণ সড়কের সংস্কার কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি প্রতিনিধি দল। 

 

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে সিলেট দুদকের সহকারি পরিচালক আশরাফ উদ্দিন নেতৃত্বে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে অভিযান চালানো হয়। 

 

অভিযানে সিলেট দুদকের উপ-সহকারি পরিচালক নিঝুম রায় প্রান্ত ও কোর্ট পরিদর্শক জাহিদুল ইসলামসহ দুদক অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

 

জানা যায়, তদন্তে ওই কার্যালয় থেকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল বাজার-বোয়াইলা ভায়া টেংরাখালি এক কিলোমিটার সড়কের আরসিসি চলমান কাজের বিভিন্ন তথ্য সংগ্রহ করেন তারা। 

 

এ বিষয়ে দুদক’র সহকারি পরিচালক আশরাফ উদ্দিন বলেন, ওই প্রকল্পে কুশিয়ারা নদীর তীর কেটে মাটি উত্তোলনসহ সড়কের কাজ নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে। এ অভিযোগের প্রেক্ষিতে ও সত্যতা যাচাইয়ে আমরা প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি। 

 

সরজমিন পরিদর্শন করে যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানান এ কর্মকর্তা। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ