০৫ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

ধর্মপাশায় শ্রেণীকক্ষ থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, ধর্মপাশা, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৮:২৬ অপরাহ্ন


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষ থেকে তুষার (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। 


মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে ধর্মপাশা থানা পুলিশ । দীর্ঘদিন ধরে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।


নিহত তুষার উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মো. রোকন মিয়ার ছেলে।


ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, তুষার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

মৃত্যু, ধর্মপাশা, সুনামগঞ্জ, শ্রেণী কক্ষে মৃত্যু, পুলিশ মরদেহ উদ্ধার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ