
অস্বাস্থ্যকর ও খুব নোংরা পরিবেশে ও স্বাস্থ্যবিধি না মেনে বেকারি পণ্য তৈরি করার অভিযোগে সুনামগঞ্জের ছাতকের রয়েল বেকারির কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। এসময় বেকারিটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ছাতকের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম।
এসময় পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম বলেন, অভিযান চলাকালে দেখা যায়, রয়েল বেকারিতে অস্বাস্থ্যকর ও খুব নোংরা পরিবেশে ও স্বাস্থ্যবিধি না মেনে বেকারি পণ্য তৈরি করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ৭ দিনের মধ্যে কারখানার পরিবেশ উন্নত করার পরামর্শ দেয়া হয়।
জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ উপজেলা নির্বাহী কর্মকর্তা ।


