০৫ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

সাংবাদিক আবুল মোহাম্মদ প্রয়াত, বিভিন্ন মহলের শোক

ভয়েস ডেস্ক রিপোর্ট

প্রকাশঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৪১ অপরাহ্ন


‎দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বার্তা সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ আবুল হোসেন (আবুল মোহাম্মদ) ইন্তেকাল করেছেন।

‎সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে এবং স্ত্রী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগগ্রহী রেখে গেছেন।

‎সোমবার রাত ১০টার সময় মাছিমপুর জামে মসজিদে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

‎সিলেট জেলা প্রেসক্লাবের শোক 


আবুল মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাব। 

‎সোমবার (২২ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়।  


সিলেট জেলা বিএনপির শোক


দৈনিক শ্যামল সিলেটের প্রধান বার্তা সম্পাদক, সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রবীণ সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।


সিলেট মিরর প্রকাশক ফয়সল চৌধুরীর শোক

দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বার্তা সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ আবুল হোসেন (আবুল মোহাম্মদ) মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক সিলেট মিররের প্রকাশক ফয়সল আহমদ চৌধুরী।


বিপিজেএ সিলেটের শোক


আবুল মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। সোমবার (২২ সেপ্টেম্বর)  এক শোকবার্তায়, এসোসিয়েশনের সভাপতি নাজমুল কবীর পাভেল ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি শোক প্রকাশ করেন। 


ওসমানীনগর প্রেসক্লাবের শোক


মোহাম্মদ আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব। সোমবার দুপুরে  উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জিতু আহমদ স্বাক্ষরিত  এক শোকবার্তায় ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন ও  সাধারণ সম্পাদক কবির আহমদসহ সকল সদস্যবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শোক


মোহাম্মদ আবুল হোসেন (আবুল মোহাম্মদ) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন।


সিমজা'র শোক প্রকাশ


আবুল মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট ইলেক্ট্রনিক এন্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স- সিমজা'র সভাপতি দিপু সিদ্দিকী ও সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাকী।


বিএমজেএ সিলেটের শোক


আবুল মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসোসিয়েশনের আহবায়ক মোহিদ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক এ এইচ আরিফ ও সদস্য সচিব আশরাফুল ইসলাম ইমরান এ শোক জানান।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, আবুল মোহাম্মদ, মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ