অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ যায় বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৩৭ অপরাহ্ন
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় প্রখ্যাত আলেম ও ইমাম হাফেজ আব্দুল্লাহ মিয়া (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল আটটায় সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিকেল সোয়া পাঁচটায় উপজেলা সদরের লোকনাথ রমণ বিহারী সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের বড় ছেলে মাওলানা আব্দুল বাছিত। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
দীর্ঘদিন ধরে হাফেজ আব্দুল্লাহ বানিয়াচং সাগরদিঘীর পশ্চিমপাড় ফুরকানীয়া মসজিদে ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন। এলাকাবাসীর কাছে তিনি একজন প্রিয় ইমাম, শিক্ষাগুরু ও সমাজসেবক হিসেবে সমাদৃত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে, তিন কন্যাসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আমীরে মজলিস আল্লামা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর), উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়েখ মখলিসুর রহমান, সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু ও সাধারণ সম্পাদক মো. আব্দাল মিয়া। এছাড়াও স্থানীয় আলেম-ওলামা, ছাত্র-শিক্ষক, ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বানিয়াচং, ইমামের মৃত্যু, মৃত্যু