০২ মে ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা

সিলেটে শান্তিপুর্ণভাবে ৪৭তম বিসিএস পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ২:৫৭ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেটে কোনো ধরণের অপ্রীতকর ঘটনা ছাড়াই শান্তিপুর্ণভাবে  অনুষ্ঠিত হয়েছে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। তবে কয়েকটি কেন্দ্রে দেরিতে আসার কারণে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারেননি পরীক্ষার্থীরা।

শুক্রবার সকাল ১০টা থেকে একযোগে সিলেট নগরীর ৯টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে। দুই ঘন্টার পরীক্ষা শেষ হয় দুপুর ১২টায়। 

 সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিসিএস পরীক্ষাকেন্দ্র কঠোর অবস্থানে ছিল পুলিশ। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে কয়েকটি কেন্দ্রে দেরিতে আসার কারণে কয়েকজন পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারেননি। বিষয়টি কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট বলতে পারবেন। তাছাড়া আইন শঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটেনি।

এর আগে শুক্রবার সকাল ১০টায় সিলেটের নয়টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা কেন্দ্রগুলো ছিল- সিলেট সরকারি মহিলা কলেজ, ব্লু-বার্ড হাই স্কুল এন্ড কলেজ, সরকারি মদন মোহন কলেজ, সরকারি আলিয়া মাদরাসা, সরকারি অগ্রগ্রামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও দি এইডেড হাই স্কুল।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

বিসিএস পরীক্ষা, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ